
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন হইতে হবে, পেছানোর কোনো সুযোগ নেই। তবে এরপর যে রাজনৈতিক দল সরকারে আসবে তাদের হাদি হত্যার সুষ্ঠু বিচার করতে হবে। আমরা তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে দেব।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পুলিশের হামলা নিয়ে ইনকিলাব মঞ্চের এক সংবাদ সম্মেলন থেকে তিনি এ হুঁশিয়ারি দেন।আব্দুল্লাহ আল জাবের বলেন, আমরা আমাদের এক ভাইকে (হাদি) হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখে হইতে হবে। নির্বাচন পেছানো যাবে না। তবে নির্বাচনের পরে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার এই ব্যাপারে সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়। আমরা শুধু বলি ব্যাপারটা এমন ‘আমরা তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব’ বলছি। তাদের জীবনকে জাহান্নাম বানাই দেব।