• Home
  • জাতীয়
  • জাল ভোট দিতে বোরকা-নেকাব তৈরি করছে একটি দল: মাহদী আমিন
জাতীয়

জাল ভোট দিতে বোরকা-নেকাব তৈরি করছে একটি দল: মাহদী আমিন

Email :4

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে এবং লক্ষ্মীপুরে ভোটের সিল তৈরির ঘটনায় সেই দলের নেতাদের জড়িত থাকা এর বড় প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।এছাড়া, ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে জাল ভোট দেওয়ার উদ্দেশ্যে বিপুল সংখ্যক বোরকা ও নেকাব তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

শনিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।মাহদী আমিন বলেন, “লক্ষ্মীপুরে ভোটে ব্যবহারের জন্য অবৈধ সিল উদ্ধারের ঘটনায় একটি প্রিন্টিং প্রেসের মালিক গ্রেফতার হয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বলেছেন যে জামায়াতে ইসলামীর একজন নেতার নির্দেশেই এসব সিল তৈরি করা হয়েছে।”আসন্ন নির্বাচনে দেশের সব কেন্দ্রে বিশেষ করে নারী ভোটকক্ষে পর্যাপ্ত সংখ্যক নারী পোলিং অফিসার নিয়োগ নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তিনি বলেন, “আইন ও বিধিমালা অনুযায়ী ভোটারের মুখ দেখে ভোটার শনাক্তের বিষয়টি নিশ্চিত করতে হবে।”এছাড়া আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগে নানা অসংগতি রয়েছে বলেও দাবি করেন মি. আমিন।অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts