• Home
  • জাতীয়
  • প্রার্থিতা ঘোষণা—ঢাকা–১০ এ আলোচনার কেন্দ্রবিন্দুতে জান্নাতুল শবনম খান কণা
জাতীয়

প্রার্থিতা ঘোষণা—ঢাকা–১০ এ আলোচনার কেন্দ্রবিন্দুতে জান্নাতুল শবনম খান কণা

Email :35

ঢাকা–১০ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন জনপ্রিয় সমাজসেবক ও ক্রীড়া সংগঠক জান্নাতুল শবনম খান। তিনি জানান, এলাকার সামগ্রিক উন্নয়ন, সুসংগঠিত জনসেবা এবং তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নিয়েই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।ঘোষণা দিতে গিয়ে জান্নাতুল শবনম খান বলেন,“ঢাকা–১০ এর মানুষের সমস্যাগুলো আমি কাছ থেকে দেখেছি। সবার সহযোগিতায় একটি আধুনিক, নিরাপদ ও উন্নত এলাকা গড়তে আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি।”জান্নাতুল শবনম খান তার প্রার্থিতা ঘোষণায় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজে যুক্ত থাকায় তিনি এলাকার তরুণ–বয়স্ক সবার কাছে পরিচিত একটি নাম।জান্নাতুল শবনম খান কণা যুক্তরাজ্যের লন্ডন ইউনিভার্সিটি থেকে পাঠ শেষ করে সময় দিচ্ছেন নিজ এলাকায়, এরই মধ্যে তিনি বাংলাদেশের জাতীয় ক্রীড়া পরিষদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন, যুক্ত আছেন একাধিক ক্রীড়া সংগঠনের সাথেও। ইতিমধ্যেই তিনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন, ধানমন্ডি এবং কলাবাগান এলাকার ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন জান্নাতুল শবনম শবনম খান কণা। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন যে, তার অংশগ্রহণ নির্বাচনী প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করবে এবং এলাকায় উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts